উত্তরবঙ্গখেলাধূলারায়গঞ্জস্থানীয়

ইসলামপুর নক – আউট ক্রকেটের ফাইনালে ইসলামপুরের নেতাজী সংঘ

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১৬ই ফেব্রুয়ারি ২০১৮: নারায়ণ কৃষ্ণ পাল স্মৃতি চ্যাম্পিয়নস ও প্রভাত চন্দ্র ভৌমিক স্মৃতি রানার্স আপ নক আউট ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমি ফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হয় নেতাজী সংঘ ইসলামপুর ও বিহারের কাটিহার ক্রিকেট অ্যাকাডেমি। প্রথমে  টসে জিতে নেতাজী সংঘ ইসলামপুর ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা নির্ধারিত ৩০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৪ রান করে। জবাবে বিহারের কাটিহার ক্রিকেট অ্যাকাডেমি দল ২৭.৩ ওভারে সব উইকেটের বিনিময়ে মাত্র ১৫২ রান তুলে আত্নসমর্পণ করে। ফলাফল নেতাজী সংঘ ইসলামপুর দল ৭২ রানে আজকের সেমি ফাইনাল ম্যাচে জয়ী হয়ে ফাইনালে জায়গা পাকা করে ফেলে। ম্যাচ সেরা নির্বাচিত হয় নেতাজী সংঘ ইসলামপুর দলের রাজেশ সিং।

ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *