উত্তরবঙ্গজলপাইগুড়ি

প্রতিবেশী গৃহবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ ধুপগুড়ীতে

সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ী ১৫ই ফেব্রুয়ারি ২০১৮: প্রতিবেশী গৃহবধূকে ধর্ষনের চেষ্টার অভিযোগ। অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারি এলাকার ঘটনা। ঘটনায় ধুপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই পুলিশ তদন্ত শুরু করেছেন। অভিযুক্ত যুবক আকাশ সরকার। ঘটনা প্রকাশ্যে আসতেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত। অভিযোগ মহিলার স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকার সুবাদে বাড়িতে থাকেন শাশুড়ি ও অভিযোগকারীনি ঐ গৃহবধূ। সরস্বতী পূজার ভোরে লোক চক্ষুর আড়ালে গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষনের চেষ্টা করে অভিযুক্ত। গৃহবধূর চিৎকারে পাশের ঘর থেকে ছুটে আসেন শাশুড়ি। বেগতিক বুঝতে পেরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। জানা গেছে, সরস্বতী পূজার ভোরে ঘটনা ঘটলেও ২৩ দিন পর অভিযোগ দায়ের করল ঘটনার শিকার হওয়া গৃহবধূ। তার পরিবার জানায়, মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে ছিলেন। ঘটনার খবর পেয়ে তার স্বামী বাড়িতে ফিরে আসে। তারপরই পরিবার আলোচনার মাধ্যমে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *