ময়নাগুড়িতে কমরেড দীলিপ রায়ের স্মরনে রক্তদান শিবির
মামনি সিংহ রায় (টি.এন.আই ধুপগুড়ি/ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ময়নাগুড়ি, ১৯ই ফেব্রুয়ারি, ২০১৯: কমরেড দীলিপ রায়ের স্মরনে প্রতি বছরের মত এই বছরেও রক্তদান শিবিরের আয়োজন করলো ময়নাগুড়ি ডি.ওয়াই.এফ.আই এর ২ নং লোকাল কমিটি। এদিন ময়নাগুড়ি পার্টি অফিসে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিন ৩৩ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। গত ২০০০ সালে বিচ্ছিন্নতাবাদী দের হাতে নিহত হন দীলিপ রায়।এর পর থেকেই তার স্মরনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
ছবি: মামনি সিংহ রায় (টি.এন.আই)
