Uncategorized

ধর্ষণ করে ভিডিও আপলোড করার দায় অভিযুক্ত ডালখোলার গ্রহশিক্ষক

দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ৬ই অক্টোবর, ২০১৮: যুবতীকে ধর্ষণ করে তার ভিডিও সোশ্যাল সাইটে আপলোড করার ঘটনায় উত্তর দিনাজপুরের ডালখোলা থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জানা গিয়েছে, গত প্রায় ৮/৯ মাস থেকে ডালখোলা থানার কলেজ পাড়া এলাকার বাসিন্দা প্রকাশ ঘরামী’র কাছে টিউশন পড়তে যেতেন ডালখোলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী। পেশায় গৃহ শিক্ষকতার কাজ করতেন প্রকাশ ঘরামী। ওই যুবতী প্রকাশ ঘরামী’র বিরুদ্ধে ধর্ষণ করে তার ভিডিও সোশ্যাল সাইটে আপলোড করার অভিযোগ দায়ের করে ডালখোলা থানায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে ডালখোলা থানার পুলিশ অভিযুক্ত প্রকাশ ঘরামিকে কলেজ পাড়া এলাকা থেকে  গ্রেপ্তার করে জেরা শুরু করেছে। ডালখোলা থানার ওসি মনোজিত দত্ত বলেন, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রকাশ ঘরামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও আপলোডের বিষয়ে জেরা করে তদন্ত শুরু করা হয়েছে।

ছবিঃ এফবিপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *