Uncategorized

আংশিক লকডাউনের জন্যে এক প্রশাসনিক সভা অনুষ্ঠিত হল কালচিনিতে

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, কালচিনি, ৩০শে এপ্রিল, ২০২১: কোভিড পরিস্থিতিতে কালচিনি ব্লকে ১লা মে থেকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা ওবধি শুধুমাত্র দোকানপাট খোলা থাকবে পাঁচটা পর থেকে সব বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হল। শুক্রবার কালচিনি ব্লকে পঞ্চায়েত সমিতির সভা কক্ষে বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে এক বৈঠক আয়োজিত হয় এদিনের বৈঠকে কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ, কালচিনি ওসি শ্রী অনির্বাণ মজুমদার, কালচিনি ব্লক স্ব‍্যাস্থ আধিকারিক ডাঃ সুভাষ কুমার কর্মকার উপস্থিত ছিলেন এছাড়া কালচিনি ব্লকের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ব‍্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও চা বাগানের ম‍্যানেজার উপস্থিত ছিলেন বৈঠকে সিদ্ধান্ত হয় আগামীকাল ১লা মে থেকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা ওবধি শুধুমাত্র দোকানপাট খোলা থাকবে এবং পাঁচটা পর সব দোকান বন্ধ থাকবে। কালচিনি বিডিও শ্রী প্রশান্ত বর্মণ জানান সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের জানানো হয় কোনোপ্রকার বিজয় মিছিল, বিজয় উৎসব হবেনা বলে প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের জানানো হয়েছে।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *