উত্তরবঙ্গরায়গঞ্জ

ইসলামপুরে বেআইনি মদ সহ গ্রেপ্তার দুই

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, ইসলামপুর, ২৮শে জুন, ২০১৮: ইসলামপুর থানার পুলিশ গতকাল বুধবার রাতে টহলদারীর সময় দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইসলামপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে স্থানীয় পি ডাবলু ডি মোড় এলাকায় হানা দিয়ে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ। ধৃতদের তল্লাশী চালিয়ে দুই ব্যাগ বেআইনি মদ উদ্ধার করা হয়। ধৃতরা বিহারের খগাড়িয়া এলাকার বাসিন্দা সেন্টু কুমার ও মিঠুন কুমার। ধৃতদের বৃহস্পতিবার ইসলামপুর আদালতে পাঠানো হয়েছে। ইসলামপুর থানার আইসি রাজেন ছেত্রী বলেন, বেআইনি মদের বিরুদ্ধে আমাদের তল্লাশী অভিযান চলছে। ধৃতরা এই বেআইনি মদের ব্যাগ দুটি বিহারে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *