উত্তরবঙ্গরায়গঞ্জ

ইসলামপুরে ভুট্টা মেশিনে পা ঢুকে কিশোরের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, ইসলামপুর, ২৮শে জুন, ২০১৮: ভুট্টা মেশিনে পা ঢুকে জখম হয়ে এক কিশোরের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। ইসলামপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার অলিগঞ্জ এলাকায় মেশিনে ভুট্টা ছাড়ানোর সময় স্থানীয় এক কিশোরের পা মেশিনে ঢুকে যায়। গুরুতর জখম ওই কিশোরকে স্থানীয়রা ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে। মেডিক্যাল নিয়ে যাবার পথে আকমল হুসেন (১৬) এর মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ ময়নাতদন্তের জন্য মৃত কিশোরের মরদেহ ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় কিশোরের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

ছবি: প্রতীকী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *