Uncategorized

আই.পি.এল জুয়া চক্র বন্ধ করতে এসে পুলিশ আক্রান্ত কুচবিহারে

মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, কুচবিহার, ২৫শে মে, ২০১৮: আই.পি.এলের জুয়ারি ধরতে গিয়ে আক্রান্ত হলো কুচবিহার পুলিশ। ভাঙচুড় করা হয় পুলিশের দুটি গাড়িও। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কুচবিহার দিনহাটা মহকুমার বড় আটিয়াবাড়ি এলাকায়। মহকুমা পুলিশ আধিকারিক উমেশ জি খন্ডয়ালের নেতৃত্বে জনৈক্য বুড়া সাহার বাড়িতে হানা দেয় পুলিশ। সেই সময় আচমকাই পুলিশের ওপর আক্রমণ করে বসে আইপিএল জুয়া চক্রের পান্ডারা। পিছিয়ে ছিলেন না এলাকার মহিলারাও। মহকুমা পুলিশ আধিকারিক সহ আক্রান্ত হন বেশ কয়েকজন পুলিশ। ভাঙচুড় করা হয় পুলিশের দুটি গাড়ি। এরপর বিশাল পুলিশ বাহিনী হানা দিয়ে ৪ জন মহিলা সহ ১০ জনকে গ্রেপ্তার করে।জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পান্ডে আজ সাংবাদিক সম্মলেন করে জানান অভিযুক্তদের আজ আদালতে তোলা হয়েছে,মূল অভিযুক্ত ৫ জন এর ১৪দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে।

ছবিঃ মনোজ সরকার (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *