Uncategorized

পিচের ট্রাক দুর্ঘটনাগ্রস্থ হয় ফালাকাটার দুই মেইল এলাকায়, হতাহত হয়নি

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ১৩ই এপ্রিল, ২০১৮: ফালাকাটার দুই মাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্থ হয় পিচ বোঝাই একটি ট্রাক। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। ফালাকাটার মাদারি রোডের সম্পসারন ও মেরামতির কাজ চলছে। সেই কাজের জন্য পিচের ড্রাম নিয়ে যাচ্ছিল ট্রাকটি। পাশের একটি গাড়িকে সাইড দিতে গিয়ে সামনের চাকা পিচ রাস্তার নিচে মাটিতে চলে যায় বৃষ্টির জন্য মাটি নরম হওয়ায় ট্রাকটির সামনের চাকা মাটিতে ডুকে যায়। পাশের বাস ঝাড়ের জন্য মাল বোঝায় গাড়িটি পালটি খায়নি। এর জন্য কোন হতাহতের খবর নেই। পরে রিকভারি গাড়ি দিয়ে দুর্ঘটনাগ্রস্থ পিচ বোঝাই ট্রাকটিকে উদ্ধার করে গন্তব্যে পৌঁছানো হয় বলে জানা গেছে।

ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *