Uncategorized

এবার মাটিগাড়ায় কংগ্রেসে যোগদান করল তৃণমূলের ২০০ জন নেতা কর্মী

প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২২শে মার্চ, ২০২১:  সারা রাজ্য জুড়ে যখন বিজেপিতে যাওয়ার ঢল ঠিক তখনই মাটিগাড়া-নকশালবাড়ি বিধান সভা এলাকে দেখা গেল উল্টো চিত্র। আজ মাটিগাড়ার টুম্বাজোতের রায় গ্রাম এবং বেলডাঙ্গী এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য শ্রী কিশোর দাস সহ ২০০ জন তৃণমূল কর্মী জাতীয় কংগ্রেসে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন এই বিধান সভার কংগ্রেসের দাপুটে প্রার্থী শ্রী শঙ্কর মালাকার, ব্লক সভাপতি শ্রী বিপ্লব দত্ত সহ অন্যান্যরা। উল্লেখ্য শ্রী শঙ্কর মালাকার প্রতিদিন এই বিধান সভা এলাকায় প্রচার করে যাচ্ছেন। এরপর মাটিগাড়ার টুম্বাজোতের রায় গ্রাম এলাকায় সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকারের সমর্থনে ভোট প্রচার ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।

ছবি: সংবাদচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *