আলিপুরদুয়ারউত্তরবঙ্গরাজনীতি

ফালাকাটায় সম্বর্ধনা দেওয়া হল এলাকার নতুন তৃনমূল প্রার্থী সুভাষ রায় কে

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৬ঠা মার্চ, ২০২১: ফালাকাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন সুভাষ রায়। আজ শনিবার ফালাকাটা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সুভাষ রায় কে সম্বর্ধনা দেওয়া হল এবং সেই উপলক্ষে প্রার্থীসহ উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়। অপরদিকে দলগাঁও অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফালাকাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নয়া প্রার্থীকে সংবর্ধনা দেওয়া হলো। এদিন সকালে সুভাষ রায়ের নিজ বাসভবনে গিয়ে কর্মীরা সুভাষ বাবুকে ফুলের তোড়া ও মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানান। এদিন উপস্থিত ছিলেন, ফালাকাটা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবব্রত দে, তৃণমূল নেতা চিরঞ্জীত চক্রবর্তী, বিজয় সুরি, গবিন কামি, রাজু তুরি প্রমুখ। ফালাকাটা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দে বলেন আমরা আশাবাদী যে এবার তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে। ফালাকাটার যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে সেই উন্নয়নকে সামনে রেখেই আমরা যুবরা এগিয়ে যাব এবং আমাদের বিশ্বাস ফালাকাটাবাসীরা এই উন্নয়নের জন্যে ভোট দিয়ে আমাদের প্রার্থী সুভাষ রায় কে জয়যুক্ত করবে এবং ফালাকাটার উন্নয়নের ধারা বজায় রাখবে। আমাদের ফালাকাটাবাসীদের ওপর বিশ্বাস, আস্থা ও মর্যাদা আছে।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *