Uncategorized

হলদিবাড়িতে দিলীপ ঘোষের সভার অদূরে তৃনমূল এর সভা ঘিরে উত্তেজনা তুঙ্গে

স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, মেখলীগঞ্জ, ৪ঠা নভেম্বর ২০১৮: কোচবিহারের মেখলিগঞ্জে একই সঙ্গে দিলীপ ঘোষের সভা এবং  তৃনমূল যুব কংগ্রেস এর সভা ঘিরে উত্তেজনা তৈরি হল। জানা গিয়েছে একই দিনে, একই সময়ে পাশাপাশি জায়গায় শাসক দল তৃনমূল কংগ্রেস এর যুব সংগঠন এবং বিজেপির সভা অনুষ্ঠিত হয়৷  তৃনমূল যুব কংগ্রেস এর সভা যে জায়গায় চলছিল তার অদূরের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভার আয়োজন করায় দুটি সভাকে ঘিরে দলীয় সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যখন তৃনমূল যুব কংগ্রেস এর সভা চলাকালীন দিলীপ ঘোষের সভায় হাজার হাজার বিজেপি কর্মী জড়ো হতে থাকেন। যুব তৃনমূল কংগ্রেসের অভিযোগ – সেই সময় বিজেপি কর্মীরা তৃনমূল মঞ্চ সভায় আক্রমণ করে তাদের চেয়ার, মাইক সরিয়ে দেয় ৷ যদিও যুব তৃনমূল কংগ্রেস এর করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেন বিজেপির নেতৃত্ব৷ বিজেপি কর্মীদের দাবি, দিলীপ ঘোষের সভায় হাজার হাজার সাধারণ মানুষ ও বিজেপি কর্মীদের দেখে ভয় পেয়ে যুব তৃনমূল কংগ্রেস নিজেরাই সভা বন্ধ করে দেয়৷

 

একই সঙ্গে শাসক বনাম বিরোধী দলের সভা ঘিরে এদিন কার্যত হলদিবাড়িতে জনজীবন স্তব্ধ হয়ে যায়৷ অনেক দোকান বন্ধ থাকে ৷ এরই পাশাপাশি সভাস্থলে উত্তেজনা তৈরি হওয়ায় বিজেপির অনুমতি প্রাপ্ত সভাস্থলের অনুমোদন প্রশাসনের পক্ষ থেকে বাতিল করে দেওয়া হয়। নির্ধারিত সভাস্থলে সভা করার অনুমতি না মেলায়, শহরের খোলামাঠে একটি ট্রাকের ওপরে বক্তব্য রাখেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *