উত্তরবঙ্গখেলাধূলাশিলিগুড়িস্থানীয়

মহকুমা ক্রিকেটের ফার্স্ট ডিভিশন লীগে ৬৬ রানে ভি.এন.সির জয়

আর. সুব্রত (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ২০শে মার্চ ২০১৮: শিলিগুড়ি মহকুমা ক্রিকেট পরিষদ দ্বারা আয়োজিত তরাই স্কুলের মাঠে অনুষ্ঠিত আজকের ফার্স্ট ডিভিশন ক্রিকেটে পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল শিলিগুড়ির দুই  ক্রিকেট দল, বিবেকনন্দ স্পোর্টিং এবং বিপ্লব স্মৃতি অ্যাথলেটিক ক্লাব দল। প্রথমে টসে জিতে শিলিগুড়ির বিবেকনন্দ স্পোর্টিং প্রত্যাশিত ভাবে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আজ বিবেকনন্দ স্পোর্টিং ব্যাটিং করে ৪২ ওভারে ৮ উইকেটের বিনিময়ে জেতার জন্যে ২৮৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা রাখে বিপ্লব স্মৃতি অ্যাথলেটিক ক্লাবের সামনে। বিবেকনন্দ স্পোর্টিং এর হয়ে উল্ল্যেকযোগ্য ভাল ব্যাটিং করে প্রতীক সাহা (১২৪), ভিকি সাহা (৪৮) এবং চন্দন সিং (৪৬)। বিপ্লব স্মৃতি অ্যাথলেটিক ক্লাব এর হয়ে ৩টি করে উইকেট দখল করে রাহুল সিংহ এবং শশাঙ্ক সাহ। জবাবে ব্যাট করতে নেমে বিপ্লব স্মৃতি অ্যাথলেটিক ক্লাবের ব্যাটসম্যানরা ৩৬.৫ ওভারে ২২১ রান করে অল আউট হয়ে যায়। অন্যদিকে বিবেকনন্দ স্পোর্টিং এর অলরাউন্ডার দ্বিতীয় ইনিংসে অপর পক্ষের ৩টি উইকেট পায় এবং অপর বোলার সানু কুমার সিং ও ৩টি উইকেট পায়। অলরাউন্ড পারফরমেন্স এর জন্যে (সেঞ্চুরি ও ৩ উইকেট) প্রতীক সাহাকে ম্যাচ সেরা ঘোষিত হয়। যথারীতি ম্যাচ ফলাফল বিবেকনন্দ স্পোর্টিং ৬৬ রানে শিলিগুড়ির বিপ্লব স্মৃতি অ্যাথলেটিক ক্লাবকে হারায়।

ছবিঃ আর. সুব্রত (টি.এন.আই), সুত্রঃ কৌশিক ঘোষ (শিলিগুড়ি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *