উত্তরবঙ্গজলপাইগুড়িরাজনীতি

তৃণমূল প্রার্থী রাজেশ লাকড়ার বিরুদ্ধে থানায় অভিযোগ ডুয়ার্সে

বাংলাডেস্ক, টি.এন.আই, মাদারিহাট, ১৮ই মার্চ, ২০২১: মাদারিহাট বিধানসভার তৃণমূল প্রার্থী রাজেশ লাকড়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ার করলেন আলিপুরদুয়ার লোকসভার সাংসদ জন বার্লা। স্থানীয় সংবাদ মাধ্যমকে দেওয়া ইন্টারভিউতে রাজেশ লাকড়া ওরফে টাইগার আদিবাসী সম্প্রদায় সম্পর্কে কিছু আপত্তিকর শব্দ ব্যবহার করেছিলেন এবং তিনি সশস্ত্র আন্দোলনের মাধ্যমে ডুয়ার্সের শান্তিশৃঙ্খলা নষ্ট করার পাশাপাশি জাতিগত ও ধর্মীয় বিভাজন তৈরি করতে চাইছে বলে জন বার্লা অভিযোগ করে। তিনি বলেন তার এবং মাদারিহাট বিধানসভা বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞা, নাগরাকাটার পুনা ভেঙরা মালবাজারের মহেশ বাগের নামেও সরাসরি আপত্তিকর শব্দ রাজেশ লাকড়া ব্যবহার করেছে। আজ তিনি বানারহাট থানায় এসে অভিযোগ করার সময় জানতে পারেন স্থানীয় সংবাদ সেই আপত্তিজনক ইন্টারভিউটি সরিয়ে দিয়েছে। যদিও তিনি সেটি সংগ্রহ করে রেখেছেন। তিনি আজ লিখিত অভিযোগ দায়ের করে বলেন ডুয়ার্সকে অশান্ত করার চেষ্টা যারা করছে এবং সাম্প্রতিক সম্প্রতি নষ্ট যারা করতে চাইছে তাদের আইন অনুযায়ী কঠোর শাস্তি হওয়া উচিৎ৷

ছবি: সংবাদচিত্র

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *