আলিপুরদুয়ারউত্তরবঙ্গজীবনশৈলীস্বাস্থ্য

নির্বাচনের পরে ফালাকাটায় আবার শুরু হল রক্তদান শিবির, এবার বিসিডিএ

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৮ই মার্চ, ২০২১: এই কয়েক দিন ধরে চলছিল নির্বাচন এবং নির্বাচন প্রচার। উত্তপ্ত ছিল এলাকার পরিবেশ, এসেছিল অনেক রাজনৈতিক নেতা, বলবত ছিল অনেক নির্বাচনী বিধি। তবে এর পাশাপাশি যে দিকটা সব নির্বাচনের সময়ে যেটা দেখা যায় সেটাই দেখা দিয়েছিল ফালাকাটায়। সেটা হল ফালাকাটা ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি দেখা দেয়। এই সময় কোন সংস্থা বা সংগঠন রক্তদান করছে না। রক্ত সংকট মেটাতে এগিয়ে এল বিসিডিএ ফালাকাটা জোন। বিসিডিএ ফালাকাটা জোন পক্ষ থেকে রবিবার ফালাকাটা ব্লাড ব্যাংকের এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে মোট ২৪ জন রক্ত দান করেন।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *