উত্তরবঙ্গশিলিগুড়ি

ভোটের আগে শিলিগুড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, ধৃত তিন

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৪ঠা মার্চ, ২০২১: এবার খোদ শিলিগুড়িতে নির্বাচনের ২ সপ্তাহ আগে ধরা পড়ল আগ্নেয়াস্ত্র সহ ৩ জন। গোপন সুত্রের খবর পেয়ে ভক্তিনগর থানার আশিগড় ফাঁড়ির পুলিশ গ্রেপ্তার করে ৩ জনকে। তাদের নাম ও প্রকাশ করেছে পুলিশ। ধৃতরা হল শম্ভু দাস, খোকন সরকার এবং শুভজিত বিশ্বাস। সকলেই শিলিগুড়ির বাসিন্দা। গতকাল সেভক রোড থেকে একটা নম্বর বিহিন গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেই সময় সেই গাড়ি থেকে উদ্ধার হয় ৭এমএম পিস্তল, ৮ রাউন্ড তাজা কার্তুজ, দুটি গুলি ভর্তি ম্যাগাজিন এবং একটি খালি ম্যাগাজিন। এই সময় গ্রেপ্তার করা হয় জ্যোতিনগরের খোকন সরকার কে। পাশাপাশি আশিগড় ফাঁড়ির পুলিশি অভিযানে উদ্ধার হয় ৭ এমএম পিস্তল, ওয়ান শটার অটোমেটিক পিস্তল, একটি ম্যাগাজিন এবং ২ রাউন্ড তাজা কার্তুজ। এই গুলি উদ্ধার করার সময় গ্রেপ্তার হয় শম্ভু দাস এবং শুভজিত বিশ্বাস। আজ ধৃত সকলকে জলপাইগুড়ি আদালতে রিমান্ডের জন্যে তোলা হয়েছে।

ছবি: সংবাদচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *