উত্তরবঙ্গশিলিগুড়ি

ভাষা শহীদ স্মারকের অবমাননার বিরুদ্ধে এসএফআই এর প্রতিবাদ শিলিগুড়িতে

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৫শে ফেব্রুয়ারি, ২০২১:  গত কাল শিলিগুড়ির বাঘাযতীন পার্কে অখিল ভারতীয় বিধ্যারথি পরিষদের এক জনসভা কে কেন্দ্র করে অভিযোগ ওঠে যে তাদের সমর্থকরা শিলিগুড়ির বাঘাযতীন পার্কের ভাষা শহীদ স্মারকের ওপরে জুতো পড়ে চলাফেরা করে এবং খাবারের উচ্ছিষ্ঠ তার ওপরে ফেলে রেখে চলে যায়। এসএফআই এর তরফ থেকে অভিযোগ করা হয় যে এই কান্ডজ্ঞানহীন্তার জন্যে ভাষা শহীদ স্মারকের অবমাননা হয়। এদিন এরই প্রতিবাদে এসএফ আই দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে সেই শহীদ স্মারকের সামনে এই ঘটনার জন্য  অখিল ভারতীয় বিধ্যারথি পরিষদের বিরুদ্ধে প্রতিবাদ করেন এই সংগঠনের বেশ কিছু সদস্য সদস্যা।

ছবি: সংবাদচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *