আলিপুরদুয়ারউত্তরবঙ্গরাজনীতি

দশরথ তির্কিকে সমর্থনের উদ্দেশ্যে তৃণমূল ছাত্র – যুব সম্মেলন হলো ফালাকাটায়

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা ১৯ই মার্চ, ২০১৯: আলিপুরদুয়ার কেন্দ্রের লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দশরথ তির্কি কে সমর্থনে ফালাকাটা ব্লক তৃণমূল ছাত্র – যুব কনভেনশন অনুষ্ঠিত হলো ফালাকাটা কমিউনিটি হলে, এই কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহন শর্মা, সহ-সভাপতি মৃদুল গোস্বামী সহ ব্লক ও জেলা নেতৃত্ব কনভেনশন শেষে মোহন শর্মা নেতৃত্বে একটি মিছিল ফালাকাটা শহর পরিক্রমা করেl আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যুব দের হাত শক্ত করতে ও মনোবল বৃদ্ধি করতে এই কনভেনশন ডাকা হয়েছে বলে জানান ফালাকাটা ব্লক তৃণমূল ছাত্র যুব সভাপতি সঞ্জয় দাসl আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহন শর্মা বলেন, আমাদের দিদি জেলায় জেলায় এবং ঘরে ঘরে যে উন্নয়ন পৌঁছে দিয়েছে সেই উন্নয়নের হাত ধরেই এবার বিপুল ভোটে আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে l আমাদের শুধু কাজ লোকের ধরে ধরে পৌঁছে দিদির উন্নয়ন কে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবার জন্য আহবান করাl

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *