উত্তরবঙ্গখেলাধূলাশিলিগুড়িস্থানীয়

শিবমন্দিরে অনুষ্ঠিত হয়ে গেল নরসিংহ বিদ্যাপিঠের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ২০১৯

আর. সুব্রত (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৫শে জানুয়ারি, ২০১৯: শিলিগুড়ির শিবমন্দিরের অবস্থিত শ্রী নরসিংহ বিদ্যাপিঠের আজ বার্ষিক ক্রীড়ানুষ্ঠান উদযাপিত হয় স্কুলের মাঠে। এই বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে স্কুলে বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। ক্রীড়ানুষ্ঠান শুরু হয় স্কুলের পতাকা উত্তোলনের মাধ্যমে যা করেন মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী গৌরী দে। এরপর শুরু হয় ক্রীড়ানুষ্ঠান।

মঞ্চে উপস্থিত থাকেন বহু অতিথিগন এর মধ্যে ছিলেন স্কুলের অনেক প্রাক্তন শিক্ষক এবং শিক্ষিকারা। ক্রীড়ানুষ্ঠানের সাথে চলে নৃত্যানুষ্ঠান, সমবেত ব্যায়ম প্রদর্শন, মার্চ পাস্ট, পিরামিড প্রদর্শন, সঙ্গীত পরিবেশন, বাউল নাচ ইত্যাদি। উল্লেখ্য এই ক্রীড়ানুষ্ঠান দর্শন করতে আশেপাশের বাসিন্দারা, স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাকেরা এবং আরও বহু মানুষ জমায়েত হয়েছিল। সব মিলিয়ে এক মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছিল। ক্রীড়ানুষ্ঠান শেষে সকল বিজয়ীদের পুরষ্কার বিতরণ করেন উপস্থিত অতিথিরা এবং স্কুলের শিক্ষক, শিক্ষিকারা।

ছবি: আর. সুব্রত (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *