আলিপুরদুয়ারউত্তরবঙ্গরাজনীতি

ডি.এমের কাণ্ডের জন্যে ফালাকাটার আই.সি’র বদলির বিরুদ্ধে মিছিল ফালাকাটায়

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১০ই জানুয়ারি, ২০১৯: সরানো হচ্ছে ফালাকাটা থানার আই.সি শ্রী সৌম্যজিৎ রায়কে সেখানে কুচবিহার থানায় আই.সি সমীর পালকে আনা হবে ফালাকাটায়। সৌম্যজিৎবাবুকে পাঠানো হবে কুচবিহার থানায়। প্রসঙ্গত, ২০১৮ সালের ১ অক্টোবর দার্জিলিং সদর থানা থেকে বদলি হয়ে ফালাকাটা থানায় যোগ দেন আই.সি শ্রী সৌম্যজিৎ রায়। ভালো অফিসার হিসেবেই পরিচিত জলপাইগুড়ির বাসিন্দা সৌম্যজিৎবাবু। আজ ফালাকাটা থানার আই.সি সৌম্যজিৎ রায়কে সরানোর প্রতিবাদে সামিল হলো ফালাকাটা বাসি। এদিন ফালাকাটা থানায় এসে সৌম্যজিৎ রায়কে ফালাকাটা থেকে কোন মতেই সরানো যাবে না বলে এলাকার কয়েক হাজার মানুষ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ক্লাব সকলেই শ্রী সৌম্যজিৎ রায়ের বদলি বাতিলের জন্য এক হয়ে বিক্ষোভ দেখালো। ফালাকাটাবাসীদের দাবি যতক্ষণ শ্রী সৌম্যজিৎ রায়ের বদলি বাতিল না হয় এই আন্দোলন চলবেই। ফালাকাটাবাসীরা কোন পরিস্থিতিতেই এই বদলি মেনেনীতে পারবেনা। শ্রী সৌম্যজিৎ রায় এর মতো একজন দক্ষ প্রশাসককে হারাতে চায়না ফালাকাটাবাসীরা। একটি পদযাত্রা বের হয়।

ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *