আলিপুরদুয়ারউত্তরবঙ্গরাজনীতি

বক্সা ব্যাঘ্র প্রকল্পের ১১টি অফিস বন্ধ করল ফরেস্ট ভিলেজার্স ওয়াকারস ইউনিয়ন

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২১শে ডিসেম্বর, ২০১৮: শুক্রবার অফিস খোলার আগে চুক্তি ভিত্তিক থাকা বনকর্মীরা তাদের বেতন বৃদ্ধি সহ ও বিভিন্ন সুবিধা প্রদানের দাবীতে সরকারি বনদপ্তরের অফিসে তালা ঝুলিয়ে দিলেন তৃণমূল প্রভাবিত ডুয়ার্স ফরেস্ট ভিলেজার্স ওয়াকারস ইউনিয়ন৷ বক্সা ব্যাঘ্র প্রকল্পের ১১ টা রেঞ্জ অফিস বন্ধ করে দিয়েছেন তারা৷ চুক্তি ভিত্তিক বনকর্মীরা জানান যে এই মূল‍্যবৃদ্ধি যুগে চুক্তি বনকর্মীরা তিন হাজার অথবা চার হাজার মাসিক বেতনে কাজ করছেন। এছাড়া বনকর্মীরা কোনো প্রকার সরকারি সূযোগ সুবিধা পাচ্ছেন না। এই সমস্ত কিছু দাবিতে তাদের এই আন্দোলন কর্মসূচি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *