উত্তরবঙ্গশিলিগুড়ি

চুরি যাওয়া ব্যাটারি সহ দুই অভিযুক্ত গ্রেপ্তার শিলিগুড়িতে

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২১শে ডিসেম্বর, ২০১৮: আজ  শিলিগুড়ির আনন্দবিহার কমপ্লেক্সের নিবাসী জনৈক সন্তোষ কুমার আগরওয়ালের কাছ থেকে ভক্তিনগর থানায় একটি ব্যাটারি চুরি সংক্রান্ত কমপ্লেন যায়। এর সাথেই গোপন সূত্রে খবর পেয়ে থানার এ.এস.আই এবং ইনভেস্টিগেশন অফিসার শ্রী অসিত সিংহ’র নেতৃত্বে একটি পুলিশি অভিযান করা হয়। অভিযানে দুজন কে গ্রেপ্তার করা হয়।

অভিজুক্তের নাম সিক্কিম নিবাসী মিলন ছেত্রী এবং লিম্বু বস্তি নিবাসী বিজয় ছেত্রী। ইনভেস্টিগেশন অফিসার এই অভিযানে চুরি যাওয়া সামগ্রীগুলো উদ্ধার করতে সফল হয়েছে। অভিযুক্তদের সমস্ত নথি ও তথ্য সহ আগামীকাল জলপাইগুড়ি সি.জে.এম কোর্টে তোলা হবে।

সংবাদচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *