আলিপুরদুয়ারউত্তরবঙ্গ

ফালাকাটায় কৃতি সৎছেলে কে হত্যা করার অভিযোগ মায়ের বিরুদ্ধে

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৩শে নভেম্বর, ২০১৮: মায়ের হাতে খুন হলো সৎছেলে শুভদীপ দে (১৫)। এমনই অভিযোগে পুলিশ আটক করল বাবা প্রসেনজিত দে ও সৎমা অপর্ণা দে কে। ঘটনাটি ঘটেছে ফালাকাটা আশুতোষ পল্লীতে। ফালাকাটা হাই স্কুলের ক্লাস ইলেভনের কৃতি ছাত্রকে খুনের অভিযোগ তার সৎ মায়ের বিরুদ্ধে। ঘটনায় শোকস্তব্ধ এলাকা। মাধ্যমিকে স্টার নম্বর পেয়ে সায়েন্স নিয়ে পড়ছিলো শুভদীপ। প্রতিবেশীরা জানান, মা ছেলেকে খাওয়া দাওয়ায় কষ্ট দিত, এর ফলে রুগ্ন হয়ে পরে শুভদীপ। এদিন সকাল থেকে মারতে মারতে বাতরুমে নিয়ে উলঙ্গ করে জৌনাংগে আঘাত করে, জোর করে ফিনাইল খাইয়ে মারার পর বেহুশ হয়ে গেলে বাতরুমের দরজা আটকে রেখে চলে আসে। এরপর চিৎকার করে ঘরের দরজা জানালা বন্ধ করতে গেলে প্রতিবেশীরা দৌড়ে এসে দেখে বাতরুমে উলঙ্গ হয়ে পরে আছে শুভদীপ। তৎক্ষণাৎ পুলিশে খবর দিলে পুলিশ এসে শুভদীপ এর বাবা প্রসেনজিত দে ও সৎমা অপর্ণা দে কে আটক করে নিয়ে যায় ও মৃতদেহ ফালাকাটা গ্রামীণ হাসপাতলে পাঠায়। পুলিশ জানায় দুজনকে আটক করা হয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *