উত্তরবঙ্গখেলাধূলাজলপাইগুড়িস্থানীয়

জলপাইগুড়ি জেলা ক্রিকেট লীগে বানারহাট তরুণ সংঘ অগ্রগামী কে ৬ রানে হারাল

প্রনব দাস (টি.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, জলপাইগুড়ি, ২৩শে নভেম্বর, ২০১৮: জলপাইগুড়ি ক্রিয়া সংস্থার পরিচালনায় ২০১৮-১৯ ক্রিকেট লীগের খেলায় গতকাল পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেছিল বানারহাট তরুণ সংঘ এবং জলপাইগুড়ি অগ্রগামী সংঘ। প্রথমে টসে জিতে বানারহাট তরুণ সংঘ ৩৬ ওভারে ২১৩ রান অল আউট হয়ে যায়। বানারহাট তরুণ সংঘের হয়ে খুব ভালো ব্যাট করেন মানস রায় এবং তিনি ব্যাক্তিগত ৮৬ রান এ আউট হন। অগ্ৰামীর হয়ে ভালো বল করেন সম্যজিৎ ঘোষ এবং তিনি ৩৮ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন। জবাবে জলপাইগুড়ি অগ্রগামী ব্যাটিং করতে নেমে ৩৯.৩ ওভারে ২০৭ রানে অল আউট হয়ে যায়। অগ্রগামীর হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন সুমন দাস। বানারহাট তরুণ সঘের হয়ে ৩ উইকেট দখল করেন বিশাল সিংহ। বানারহাট তরুণ সংঘ ৬ রান এ জয় লাভ করে।

ছবি: প্রনব দাস (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *