উত্তরবঙ্গশিলিগুড়ি

শিলিগুড়িতে সাদা পোশাকে পুলিশি অভিযানে প্রচুর শব্দবাজি উদ্ধার

আর. সুব্রত (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৩রা নভেম্বর, ২০১৮: আজ এক গোপন সূত্রের ভিত্ততে সাদা পোশাকে এক অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশ। পুলিশের কাছে খবর ছিল মাঠিগাড়া অঞ্চলে একটা বাড়িতে আসন্ন দীপাবলিতে বিক্রির উদ্দেশ্যে বেশ কিছু শব্দ বাজি মজুত আছে। সেই মত সেই বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে। যে সময় সাদা পোশাকে পুলিশের অভিযান চালানো হয়েছিল নিষিদ্ধ শব্দবাজি গুলো তখন একটি গাড়িতে করে অন্যত্র সরানোর জন্য বোঝাই হচ্ছিল। মাটিগাড়া থানার ওসি শ্রী মৃণাল ঘোষ টি.এন.আই কে জানান যে ঘটনাস্থল থেকে দুইজন কে গ্রেপ্তার করা হয়েছে। দুই জনের নাম বিকাশ সাহা ও অশোক সাহা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে যে উদ্ধার করা বাজির বাজার মূল্য কয়েক হাজার হওয়ার সম্ভাবনা।

সংবাদচিত্র ও ভিডিও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *