উত্তরবঙ্গরাজনীতিশিলিগুড়ি

গান্ধী জয়ন্তীর দিনে শিলিগুড়িতে বিজেপির স্বচ্ছ ভারত অভিযান

ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২রা অক্টোবর, ২০১৮: ২রা অক্টোবর ছিল ভারতপিতা মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মবার্ষিকী। এদিন দেশের প্রধানমন্ত্রীর স্বপ্নের স্বচ্ছ ভারত অভিযানকে কর্মসূচি হিসেবে গ্রহণ করে শহর শিলিগুড়ির ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দরা। মঙ্গলবার, শহরের বিজেপি দলের পক্ষ থেকে বেলা ১০টা নাগাদ শিলিগুড়ি জেলা হাসপাতালের প্রাঙ্গণ পরিষ্কারের মধ্য দিয়ে উদযাপন হয় গান্ধী জয়ন্তী।

এদিনের এই অনুষ্ঠানে শিলিগুড়ি প্রচুর জনসাধারণ সামিল হয়। স্বচ্ছ ভারত অভিযানের জেলা আহ্বায়ক, শ্রী আশীষ দে সরকারের তত্ত্বাবধানে এবং বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি শ্রী অভিজিৎ রায় চৌধুরীর উপস্থিতিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়।

সংবাদচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *