উত্তরবঙ্গজীবনশৈলীরায়গঞ্জশিল্প ও সংস্কৃতি

ইসলামপুরে ইচ্ছেডানা সাহিত্য পত্রিকা দ্বারা আয়োজিত হল রং ভরো প্রতিযোগিতা

সুশান্ত নন্দী (টি.এন.আই সংস্কৃতি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ২রা অক্টোবর, ২০১৮: প্রতি বছরের মতো এবছরও খুদে পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হলো রং ভরো প্রতিযোগিতা। আয়োজক ইচ্ছেডানা সাহিত্য পত্রিকা। মঙ্গলবার ইসলামপুর আনন্দমার্গ প্রাইমারী স্কুলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের আচার্য প্রানেশ ব্রম্মচারী। অঙ্কনে খুদে পড়ুয়াদের উৎসাহিত করে তুলতেই প্রতি বছর এই উদ্যোগ নেওয়া হয় বলে জানানো হয় ইচ্ছেডানা পক্ষ থেকে। এদিন প্রায় পঞ্চাশ জন এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্ৰহণ করে বলে জানান তিনি। সফল পড়ুয়াদের আগামী রবিবার একটি অনুষ্ঠানে পুরুস্কার তুলে দেওয়া হবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন শিক্ষক তথা আলোকচিত্রী রাজু দাস, শিক্ষিকা নন্দিনী মুখার্জী প্রমুখ।

ছবি: সুশান্ত নন্দী (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *