উত্তরবঙ্গজীবনশৈলীপরিবহন এবং চলাফেরারায়গঞ্জ

চোপড়ার হাপ্তিয়াগছ এলাকায় তিস্তা ক্যানেলে তলিয়ে গেল গাড়ি

দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, চোপড়া, ১লা অক্টোবর, ২০১৮: নিয়ন্ত্রন হারিয়ে তিস্তা ক্যানেলে তলিয়ে একটি ছোট গাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার হপতিয়াগছ এলাকায়। খবর ছড়িয়ে পড়তেই উদ্ধারের কাজে নেমেছেন স্থানীয় বাদিন্দারা। জানা গিয়েছে, গাড়িটিকে প্রথম অবস্থায় দেখা গেলেও পরে তা তলিয়ে যায় তিস্তা ক্যানেলের গভীর জলে। ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। শিলিগুড়ি থেকে ইসলামপুর আসার পথে গাড়িটি সম্ভবত গতি নিয়ন্ত্রণ করতে না পেরে তিস্তা ক্যানেলে পড়ে যায়। তবে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি। রায়গঞ্জ থেকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে ডুবুরি। এদিনের এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ফাইলচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *