আলিপুরদুয়ারউত্তরবঙ্গরাজনীতি

অবশেষে সম্পন্ন হল ধনীরামপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৪শে সেপ্টেম্বর, ২০১৮: অবশেষে সোমবার শেষ হল ফালাকাটা ব্লকের ধনীরামপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া। এর আগে প্রথমবার নিরাপত্তার কারণ দেখিয়ে পিছিয়ে দেওয়া হয়, দ্বিতীয় বার বোর্ড গঠন প্রকৃয়ার দিন রাস্তায় বাধা প্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন থাকে চারজন সরকারি কর্মী। এরপর এলাকায় উত্তেজনা ছড়ালে লাঠিচার্জ ও কাদানী গ্যাস দিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে প্রশাসন। অবশেষে সোমবার নির্বিঘ্ন শান্তিপূর্ণ ভাবে শেষ হল ফালাকাটা ব্লকের ধনীরামপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া। বিজেপি গঠন করে বোর্ড। প্রধান নির্বাচিত হলেন রীতা কেরকেট্টা উরাও এবং উপ প্রধান হলেন সুকুমার রায়। মোট ১৪ টি আসনের মধ্যে বিজেপি ৯ এবং তৃণমূল কংগ্রেসের ৫ টি আসন।

ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *