উত্তরবঙ্গজলপাইগুড়িরাজনীতি

সৌরভ চক্রবর্তী বানারহাটে সভা করলেন ৩ টে ব্লকের প্রার্থীদের নিয়ে

অঙ্কিতা সেন (টী.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই বানারহাট, ১লা মে, ২০১৮: গতকাল অর্থাৎ সোমবার তৃনমূল কংগ্রেস এর জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে বিভিন্ন আসনে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের নিয়ে সভা করলেন বানারহাট উচ্চবিদ্যলয়ের সত্যেন্দ্র ভবনে। এদিন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কি কি ইশ্যু নিয়ে প্রার্থীরা প্রচার চালাবেন, নাগরাকাটা, ধূপগুড়ি ও বানারহাট সাংগঠনিক ব্লক এই তিনটি ব্লকের প্রার্থীদের সাথে দলীয় কর্মীদের পরিচয় করিয়ে দেওয়াই ছিল সৌরভ বাবুর এই সভার মূল লক্ষ্য। সভায় তৃণমূলের জেলা স্তরের নেতা নেতৃদের সাথে ধূপগুড়ির বিধায়ক মিতালী রায়, নাগরাকাটার বিধায়ক শুক্রা মুন্ডা সহ ব্লক সভাপতিরাও উপস্থিত ছিলেন। সভা শেষে সৌরভবাবু বলেন, সরকারের উন্নয়ণ মূলক কর্মকান্ডের কথা মাথায় রেখে এলাকার মানুষ প্রতিটি আসনেই বিপুল ভোটে তৃণমূল প্রার্থীদের জয়ী করবে বলে আমরা আশাবাদী। এই দিন সৌরভ বাবু দাবী করেন, চা বলয়ে বিজেপিকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, বিভিন্ন স্থানে নমিনেশন জমা করতে গিয়ে বাধাপ্রাপ্ত হওয়ার অভিযোগকেও সম্পূর্ণ মিথ্যে।

ছবিঃ অঙ্কিতা সেন (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *