দার্জিলিঙে ডাব্লু.বি.এস.জি.ই.এফ’এর কালিঝোড়া রেঞ্জ ইউনিট গঠন হল
অভিজিত দাস (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই দার্জিলিং ২৯শে এপ্রিল, ২০১৮: আজ এক প্রেস বিব্রিতিতে দার্জিলিং জেলার সমতল ও পাহারি অঞ্চলের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশন (ফরেস্ট উইং) জানায় যে আজ এক ছোট্ট সভার মাধ্যমে তাদের কালিঝোড়া রেঞ্জ ইউনিট গঠন হয়েছে। এই বিব্রিতে আরও জানানো হয় যে নতুন ইউনিট প্রাথমিকভাবে মোট ১৫ জন সদস্য দিয়ে শুরু হল। এই ইউনিটের সভাপতি ও সহ সভাপতি যথাক্রমে শ্রী প্রসাদ মাওয়াস অস শ্রী সুনীল মঙ্গের। সম্পাদক হয়েছেন শ্রী কিরন ছেত্রী, সহ-সম্পাদক শ্রী শুক বাহাদুর রাই এবং কোষাধক্ষ্য হয়েছেন শ্রী নির্মল কুমার প্রধান। আজকের সভায় ফেডারেশনের দার্জিলিং জেলার সভাপতি ও সহ-সভাপতি শ্রী মোহন সুব্বা ও পাপ্পু ডুকপা যথাক্রমে উপস্থিত ছিলেন।
