আলিপুরদুয়ারউত্তরবঙ্গরাজনীতি

ফালাকাটা ব্লক জুড়ে শান্তিপূর্ণ ভাবেই পঞ্চায়েত মনোনয়ন পেশ চলছে

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ৪ঠা এপ্রিল, ২০১৮: চলতি মাসেই প্রথম সপ্তাহ থেকেই পঞ্চায়েত ভোটের ভোটের দামামা বেজে গেছে। শুরু হয়েছে প্রার্থী মনোনয়ন পেশ। এর মধ্যেই জেলা প্রশাসন প্রার্থী মনোনয়ন পেশের তালিকা সামনে আনল। এদিনের একটি প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট জেলাশাসক ও জেলা পঞ্চায়েত নির্বাচন আধিকারিক জানান, ফালাকাটা ব্লকের জেলা পরিষদের আসলে এখনও পর্যন্ত কোনও প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। অন্য দিকে পঞ্চায়েত সমিতিতে বিজেপির পক্ষ থেকে চারটি মনোনয়নপত্র জমা পড়েছে, অন্যান্যরা কেউ এখনও জমা করেননি। গ্রাম পঞ্চায়েতে মনোনয়নপত্র জমা পড়েছে। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা পড়েছে চারটি বিজেপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা পড়েছে তিরিশটি এবং নির্দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা পড়েছে একটি। এই মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে ফালাকাটা ব্লকের কোনও গণ্ডগোলের খবর নেই শান্তিপূর্ণভাবেই হয়েছে এই কয়দিনের মনোনয়নপত্র পেশ প্রক্রিয়া। এই মনোনয়নপত্র পেশকে ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ফালাকাটা ব্লক অফিস জুড়ে।

ছবিঃ অরুণাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *