আলিপুরদুয়ারউত্তরবঙ্গজীবনশৈলীশিক্ষা-দীক্ষা

ফালাকাটায় চুরি হয়ে গেল ছাত্রদের জন্যে রাখা সবুজসাথীর সাইকেল

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ২০শে মার্চ ২০১৮: ফালাকাটার জটেশ্বর থেকে চুরি হলো সবুজ সাথীর সাইকেল। জটেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উল্টো দিকে সরকারি ফাঁকা স্থানে রাখা ছিল সাইকেলগুলি। সেখানে বহুদিন ধরে রাখা ছিল সাইকেলগুলি। সেখান থেকে দুটি দুটি সবুজ সাথীর সাইকেল চুরি যায় বলে সূত্র থেকে জানা যায়। সাইকেলগুলি পাহারার কোন ব্যাবস্থা ছিল না। সবুজ সাথীর সাইকেলগুলি ব্লক অফিস থেকে প্রতিটি স্কুলে বিতরণের জন্য দায়িত্ব দেওয়া হয় আবর বিদ্যালয় দপ্তরকে (সিএলআরসি)। এবিষয়ে ফালাকাটা উত্তর মণ্ডলের আবর বিদ্যালয় পরিদর্শক শ্রী নিশিকান্ত মাঝিকে ফোনে এই সবুজ সাথীর সাইকেল চুরির বিষয়ে জানতে চাইলে তিনি পরিষ্কার জানিয়ে দেন যে, তিনি এর দায়িত্বে নেই এবিষয়ে কিছুই জানেন না। সূত্রের খবর অনুযায়ী জানা যায় এই বিষয়টি নিয়ে ফালাকাটার বিডিও পুলিশকে দিয়ে তদন্ত শুরু করিয়েছে।

ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *