উত্তরবঙ্গজলপাইগুড়িরাজনীতি

‘বিজেপির পিঠের চামড়া তুলে নেওয়া হবে’ হুমকি জলপাইগুড়ি তৃণমূল নেতা সৈকত চ্যাটার্জির

বাংলাডেস্ক, টী.এন.আই জলপাইগুড়ি, ০৮ই ডিসেম্বর ২০১৭: জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস যুব সভাপতি সৈকত চ্যাটার্জি আজ বিজেপির উদ্দেশ্যে তাঁদের পার্টি অফিস ভাঙার ও বিজেপির নেতাদের পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি দেন। সূত্রের খবর এদিন সকালে জলপাইগুড়ি বিবেকানন্দপল্লিতে ফোরলেনের কাজের বরাত নিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ বাঁধে। কমপক্ষে উভয় পক্ষের ১৭ জন আহত হয়। সবাইকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস যুব সভাপতি সৈকত চ্যাটার্জি থানায় অভিযোগ করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন “বিজেপি নেতারা, জেলা সভাপতি থেকে শুরু করে বড়বড় নেতাদের পিঠের চামড়া তুলে নেওয়ার সময় এসেছে”। তিনি ৪৮ ঘণ্টার মধ্যে চিহ্নিত দুষ্কৃতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *