ময়নাগুরিতে রক্তদান ও ফল বিতরন করলো জি.আর.পি
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ১৭ই মার্চ ২০১৮: শনিবার ময়নাগুরি জি আর পি এর পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং ময়নাগুরি হাসপাতালের রুগীদের ফল বিতরন করা হয়। এদিন ৪৫জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ময়নাগুরি জি.আর.পি ওসি শ্রী শুভজিৎ ঝা বলেন “রক্তের সমষ্যা মেটাতেই প্রতি বছরের ন্যায় এ বছরও এই রক্তদান শিবিরের আয়োজন”।

এদিনের রক্তদান শিবিরের রক্ত জলপাইগুড়ি ব্লাড ব্যঙ্কে জমা হবে বলে তিনি জানিয়েছেন। জি.আর.পির এই উদ্দ্যোগ কে সাধারন মানুষজন সাধুবাদ জানিয়েছেন।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)
