আলিপুরদুয়ারউত্তরবঙ্গ

সাত সকালে ফালাকাটার জাতীয় সড়কে বোমাতঙ্ক

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ১৫ই মার্চ ২০১৮: শুক্রবার সকালে বোমাতংক ছাড়াল ফালাকাটায়। ফালাকাটা ৩১ নম্বর জাতীয় সড়কের উপর মিলরোড ট্রাফিক এর সামনে হাতে বানানো দেশি বোমার মতো বস্তু রাস্তার গতি নিরোধক রেলিং এর সামনে পরে থাকতে দেখে পথচারীরা খবর দেয় থানায়।

খবর পেয়ে সাথে সাথে ঘটনা স্থলে ফালাকাটা থানার আইসি সহ অন্যেন্য ইন্সপেক্টররা। এসে প্রথমেই তারা সেই জায়গা ঘিরে ফেলে। তারপর পরে এই বস্তুটিকে জলে ডুবিয়ে নিয়ে যায়। ফালাকাটা থানার আইসি শ্রী বিনোদ গজমের সবাইকে সতর্ক করে বলেন, প্রাথমিক ভাবে দেখে মনে হচ্ছে এটি বোমা নয়। ভয় পাবার কিছু নেই। তবে এধরনের সন্দেহজনক কিছু দেখলেই সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেবেন।

ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *