উত্তরবঙ্গজলপাইগুড়ি

ধুপগুড়ীর ডাবরি এলাকায় বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার

সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ী ৭ই ফেব্রুয়ারি ২০১৮: ৮৫ বছরের বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দেখা দিল বুধবার। ধুপগুড়ী ব্লকের জুড়াপানির ডাবরি এলাকায় ঘটনাটি ঘটে। মৃতার নাম শখি মণ্ডল। জানা গিয়েছে মঙ্গলবার রাতে বাড়িতে ছেলে এবং পরিবারের লোকজনের সঙ্গে সামান্য কথা কাটাকাটির পর বুধবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পাওয়া যায়। স্থানীয়রা দেখে প্রথমে বাড়ির লোকজনকে জানালে তারা গাছ থেকে দেহ নামায় এবং পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃতার তিন ছেলে বর্তমান, গত মঙ্গলবার রাতে বাড়িতে কথাকাটি হয়েছিল বলে জানা গিয়েছে। ধুপগুড়ী পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ছবিঃ সুপ্রিয় বসাক (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *