উত্তরবঙ্গজলপাইগুড়ি

দেশে চতুর্থ এবং রাজ্যে সেরা স্থানে ধুপগুড়ি থানাকে সংবর্ধনা

সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ি ৭ই জানুয়ারি ২০১৮: দেশের সেরা থানা গুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি থানা। পাশাপাশি সেরা দশটি থানার নামের তালিকায় পশ্চিমবঙ্গের একটি মাত্র থানার নামই রয়েছে।এই খবর ট্যুইটারে প্রকাশিত হতেই খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রবিবার ছুটির দিনে ধুপগুড়ির ব্লক উন্নয়ন আধিকারিক দীপঙ্কর রায় ফুল এবং মিষ্টি সহযোগে হাজির হন ধুপগুড়ি থানায়।দেশের সেরা থানার তালিকায় ধুপগুড়ি থানার নাম থাকায় ধুপগুড়ি থানার আই সি সঞ্জয় দত্তকে ফুল দিয়ে সংবর্ধনা জানান তিনি।পাশাপাশি মিষ্টি মুখ করান খোদ বিডিও। এদিন দীপঙ্কর রায় বলেন, ধুপগুড়ি ব্লকের মধ্যে দুইটি থানা রয়েছে, বানারহাট এবং ধুপগুড়ি। যার মধ্যে ধুপগুড়ি থানা সেরার তালিকায় স্থান পেয়েছে।খবর পেয়ে আই সি সঞ্জয় দত্তকে ব্যক্তিগত ভাবে সংবর্ধনা জানালাম।পাশাপাশি যেহেতু আমি নিজেও বেশ কয়েক বছর পুলিশে কর্মরত ছিলাম, সেকারনে আনন্দ দ্বিগুন হচ্ছে।

ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *