উত্তরবঙ্গকুচবিহার

যুবকের ঝুলন্ত মৃতদেহ ঘিরে মেখলিগঞ্জের চরচরাবাড়িতে চাঞ্চল্য

স্বপন রায় বীর (টী.এন.আই মেখলিগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই মেখলিগঞ্জ, ০১লা ডিসেম্বর ২০১৭: সকাল হতেই চোখে পরে ঝুলন্ত দেহ, নিথর দেহ তখন চারফুট ওপর থেকে ঝুলছে, হতবাক হয়ে চেঁচিয়ে ওঠেন বাড়ির মালিক, জড়ও হয় গ্রামের মানুষ, খবর দেয়া হয় পুলিশ কে। মেখলিগঞ্জের উচলপুকুরি অঞ্চলের চরচড়াবাড়ি এলাকার ঘটনা। আজ ভোর পাঁচটা নাগাদ ঝুলন্ত দেহ দেখেন পরিবারের লোকজন। জানা যায় যুবকের নাম সুকুমার বর্মণ, বয়স ২৫। যুবক সুকুমার কাজের সূত্রে দীর্ঘ দিন ধরে দিদি ও জামাইবাবুর দোকানেই থাকতো। মৃত ওই যুবকের দোকানের মালিক তথা জামাইবাবুর নাম প্রদীপ বর্মণ। আত্মহত্যার সঠিক কারন জানা না গেলেও অনেকের অনুমান প্রেমে প্রত্যাক্ষানের ফলেই এমন ঘটনা। ঘটনা স্থলে মেখলিগঞ্জ থানার পুলিশ ছুটে আসে। মৃতদেহ ময়না তদন্ত করার জন্য মাথাভাঙ্গা পাঠানো হবে বলে পুলিশ সুত্রে জানানো হয়।

ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *