উত্তরবঙ্গজীবনশৈলীরায়গঞ্জস্বাস্থ্য

চোপরার কালাগছে পালিত হল ‘বিশ্ব এইডস প্রতিরোধ’ দিবস

দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই চোপড়া, ১লা ডিসেম্বর ২০১৭: শুক্রবার বিশ্ব এইডস প্রতিরোধ দিবস উপলক্ষে আজ ইসলামপুর মহকুমার চোপড়ার কালাগছের বিলিভার্স ইস্টার্ন  চার্চ এর পক্ষ থেকে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করে। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, চোপড়া ব্লকের স্বাস্থ্যকর্মী, আশাকর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এই “এইডস প্রতিরোধ দিবস” পদযাত্রায় অংশগ্রহন করে। বিভিন্ন ট্যাবলো ও প্ল্যাকার্ডসহ বর্ণাঢ্য পদযাত্রা কালাগছ মোর থেকে শুরু করে ৩১ নং জাতীয় সড়ক হয়ে চোপড়া বাজার পরিক্রমা করে চোপড়া মিশন স্কুল মাঠে শেস হয়।বিলিভার্স ইস্টার্ন চার্জের ফাদার কোমল সোরেন যানান যে, আজকে বিশ্ব এইডস দিবস উপলক্ষে সাধারন জনসাধারন মানুষকে সচেতন করতে আমরা এই পদক্ষেপ নিয়েছি।তাই আমরা আজকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের, ও সমাজসেবী সংগঠন দের নিয়ে একটি পদযাত্রার আয়োজন করেছি।

ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *