আলিপুরদুয়ারউত্তরবঙ্গপরিবহন এবং চলাফেরা

পথ দুর্ঘটনায় মৃত্যু হল জটেশ্বরের এক যুবকের

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৩১শে জুলাই, ২০২১: পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম বিজয় মজুমদার বয়স ১৮ বছর তার বাড়ি জটেশ্বর দেবনাথ পাড়ায়। দুর্ঘটনাটি ঘটে ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগান ফ্যাক্টরি সংলগ্ন ১৭ নং জাতীয় সড়কের উপর। শুক্রবার বিকেলে আনুমানিক সাড়েপাঁচটার সময় একটি স্কুটি করে ওই যুবক বীরপাড়ার দিকে যাচ্ছিলো হটাৎ দলগাঁও ফেক্টেরি সংলগ্ন এলাকায় রাস্তায় একটি গরুকে পাশ কাটাতে গিয়ে এই যুব রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলে ওই যুবকের মৃত্যু হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জটেশ্বর ফাঁড়ির পুলিশ। ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *