ভুটান সীমান্তে শিলিগুড়ির লায়ন্স ক্লাবের স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজিত হল
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, চামুর্চী, ২রা অগাস্ট, ২০২১: রবিবার ডুয়ার্সের ভুটান সীমান্তবর্তী শহর চামুর্চীতে একটি স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজিত হল। ‘লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি – আরোহন’ এর উদ্যোগে এবং ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড অ্যান্টি ক্রাইম অ্যাসোসিয়েশন’ নামক একটি অসরকারি সংস্থার সহযোগিতায় একটি রক্তদান শিবিরটি আয়োজিত হয়। আরোহন এর চেয়ারম্যান দীপক আগরওয়াল জানান এদিন শিবির থেকে ৬০ ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)
