আলিপুরদুয়ারউত্তরবঙ্গ

আবার বীরপাড়ায় যুবককে ঘর থেকে পিষে মারলো বন্য হাতি

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, বীরপাড়া, ২৪ই জুন, ২০২১: ঘর ভেঙে যুবককে টেনে বাইরে নিয়ে গিয়ে পিষে মারল হাতি। গত সপ্তাহে শনিবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের জয় বীরপাড়া চা বাগানের নিউ লাইন এলাকায়। ‌‌ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে  এলাকায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অখিলেশ ঠাকুর (৩৫)। বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করতে গেলে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে যায় বীরপাড়া থানার পুলিশ। রবিবার সকাল থেকে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে সকাল সাড়ে দশ টা নাগাদ মৃত দেহ উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। দলগাঁওয়ের রেঞ্জার দোরজি শেরপা বলেন, ‘মৃতের পরিবারের লোকজন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। পরিবারের ১ জন হোমগার্ডের চাকরি পাবেন।’

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *