আলিপুরদুয়ারউত্তরবঙ্গ

বীরপাড়ায় উদ্ধার পূর্ণবয়স্ক মাকনা হাতির মৃতদেহ

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, বীরপাড়া, ১৬ই জুন, ২০২১: একটি পূর্ণবয়স্ক মাকনা হাতির মৃতদেহ উদ্ধার হল আলিপুরদুয়ার জেলার বীরপাড়া দলমোর চা বাগান বাসাবাড়ি লাইনএলাকা থেকে। বুধবার সকালে দলমোর চা বাগানে মাকনা হাতিটির মৃতদেহ দেখতে পেয়ে এলাকার বাসীরা বনদপ্তরে খবর দেয় ঘটনাস্থলে বনদপ্তরের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা ও আধিকারিকরা পৌছেছে। কোনো প্রকারে কারেন্টের শক খেয়ে হয়তঃ এই মাকনা হাতিটি মৃত্যু হতে পারে প্রাথমিক তদন্তে বনদপ্তর অনুমান করছে। তবে ময়নাতদন্তের পর হাতিটির মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *