উত্তরবঙ্গরাজনীতিশিলিগুড়ি

শিলিগুড়ির নতুন প্রশাসক গৌতম দেব, তীব্র সমালোচনায় বিধায়ক ডঃ শঙ্কর ঘোষ

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৬ই মে, ২০২১: প্রত্যাশা মতই শিলিগুড়ি পুরনিগমের প্রশাসনিক পদে প্রশাসক হিসেবে নিযুক্ত হল তৃনমূলের প্রাক্তন জেলা সভাপতি ও রাজ্যের প্রাক্তন পর্যটন মন্ত্রী শ্রী গৌতম দেব। খবর শিলিগুড়িতে আসতেই উচ্ছাস পরিলক্ষিত হয় শিলিগুড়ির তৃনমূল সমর্থকদের মধ্যে। গৌতম দেবের পাশাপাশি পুরনিগমের কমিটিতে রাখা হয়েছে প্রাক্তন বিরোধী দল নেতা তৃনমূলের শ্রী রঞ্জন সরকার কে, তৃনমূলের শ্রমিক নেতা শ্রী অলোক চক্রবর্তী কে এবং শিলিগুড়ির বিশিষ্ট ব্যাবসায়ী শ্রী বিবেক ব্যাদ কে। তবে শ্রী গৌতম দেব কে পুরনিগমের প্রশাসনিক পদে প্রশাসক হিসেবে নিযুক্তি কে ভালভাবে নেয়নি বিজেপি। এই ক্ষেত্রে সাংবাদিকদের এক ভিডিও বার্তায় শিলিগুড়ি বিধানসভার নব নির্বাচিত বিধায়ক ডঃ শঙ্কর ঘোষ রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন – এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অগণতান্ত্রিক এবং অনৈতিক। তিনি এও জানান যে, পরবর্তীতে বিজেপির রাজ্য নেতৃত্ব এই সিদ্ধান্তের আইনগত দিক খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেবে।

ছবি: সংবাদচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *