উত্তরবঙ্গজলপাইগুড়িরাজনীতি

প্রয়াত বিজেপি নেতার বাড়িতে দেখা করলেন এস.টি মোর্চার জাতীয় সভাপতি

অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ১৩ই মার্চ, ২০২১: প্রয়াত বিজেপি নেতা ঘুরন ওঁরাও এর বাড়ির সদস্যদের সাথে দেখা করতে এলেন বিজেপি এস.টি মোর্চার জাতীয় সভাপতি। বিগত ১০ তারিখ হার্ট অ্যাটাকে বিজেপি নেতা তথা এস.টি মোর্চার জলপাইগুড়ি জেলার সভাপতি ঘুরন ওঁরাও এর মৃত্যু হয়। মঙ্গলবার বানারহাটের কারবালা চা বাগানে তার বাড়িতে দেখা করে পরিবারের সদদ্যদের সাথে থাকার আশ্বাস দিলেন এস.টি মোর্চার জাতীয় সভাপতি তথা রাজ্য সভার সাংসদ সমীর ওঁরাও। তার সাথে ছিলেন ঝাড়খণ্ড রাজ্য এস.টি মোর্চার সভাপতি শিবশঙ্কর উরাও, এস.টি মোর্চার রাজ্য সহ সভাপতি সীমা কেরকেট্টা সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। প্রয়াত ঘুরন ওঁরাও এর দুই পুত্র অজয় ওঁরাও ও বিজয় ওঁরাও কেন্দ্রীয় নেতাদের বাড়িতে পেয়ে অনেকটাই অভিভূত।

সাংসদ সমীর ওঁরাও বলেন চা বাগানের শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও তাদের নিদারুণ যন্ত্রনার বিষয়ে অবগত রয়েছেন। এই সমস্ত বিষয় নিয়েই ঘুরন ওঁরাও লড়াই করছিলেন। বিগত ৭ – ৮ তারিখ ঘুরন বাবু তার সাথেই ছিলেন। হঠাৎ তার প্রয়ানে তিনি ব্যথিত। তাই পরিবারের সাথে দেখা করতে তিনি আজ ছুটে এসেছেন।

ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *