উত্তরবঙ্গউৎসবরাজনীতিশিলিগুড়ি

জোর কদমে দোলের দিন চলল মাটিগাড়া – নকশালবাড়িতে সংযুক্ত মোর্চার নির্বাচনী প্রচার

বাংলাডেস্ক, টি.এন.আই,  শিলিগুড়ি, ২৮শে মার্চ, ২০২১: বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা বিদায়ী বিধায়ক এবং সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস এর আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী শ্রী শঙ্কর মালাকার সারা দিন প্রচারের কাজে নিজেকে নিমজ্জিত রাখলেন আজ দোলের দিনে। আজ মূলত তার ক্রমসুচিতে থাকে মাটিগাড়া – নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের হাতিঘিসা অঞ্চল, গোসাঁইপুর অঞ্চল, এই এলাকায় এক কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন উপলক্ষে আলোচনা, আঠারখাই রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের বার্ষিক উৎসবে উপস্থিত থেকে জনসংযোগ করা ইত্যাদি। শ্রী মালাকার রামকৃষ্ণ বেদান্ত আশ্রম মঠের অধ্যক্ষ স্বামী বুদ্ধাত্মানদ মহারাজের কাছে আশির্বাদ নেন। পাশাপাশি সাধারণ ভক্তদের মাঝে লাইনে দাঁড়িয়ে প্রসাদও গ্রহণ করেন। এছাড়াও কথা বললেন সাধারণ মানুষের সাথে। শ্রী মালাকারের সঙ্গে উপস্থিত ছিলেন নকশালবাড়ি ব্লক কংগ্রেস সভাপতি শ্রী অমিতাভ সরকার, গোঁসাইপুর অঞ্চল কংগ্রেস সভাপতি শ্রী কল্যাণ সিংহ সহ অন্যান্যরা।

ছবি: সংবাদচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *