আসামউত্তর-পূর্ব

শিলচড় রেলষ্টেশন কে ঢেলে সাজাচ্ছে রেল মন্ত্রক

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলচড়, ২৪শে ফেব্রুয়ারি, ২০২১: শিলচড় রেলওয়ে ষ্টেশন কে ঢেলে সাজাচ্ছে রেল। সেই সুবাদে গতকাল শিলচড় ষ্টেশন চত্তরে একটি ১০০ফুট উঁচু জাতীয় পতাকা এবং অনেকগুলো প্যাসেঞ্জর লিফট উদ্বোধন করলেন শিলচড়ের সাংসদ শ্রী রাজদিপ রায় মহাশয়। এই অনুষ্ঠানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন এনএফ রেলওয়ের এডিআরএম শ্রী সুরত জানি, এরিয়া ম্যানেজার শ্রী এস.উমেশ প্রমুখ। শ্রী রায় জানান যে তিনি শিলচড় রেল ষ্টেশনের সমস্যা তুলে ধরেন মাননীয় রেল মন্ত্রী শ্রী পিয়ুষ গোয়েল এর সামনে এবং রেলমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করায় এই ষ্টেশনে এই পরিবর্তন আনা হল। তিনি আরও বলেন যে এরপরে পিপিই সেড করা হবে যাত্রীদের ট্রেন থেকে ওঠা নামার সুবিধার জন্যে। এই ডিসেম্বরের শেষেই একটি মাল্টিকুজিন ফুডকোর্ট আসতে চলেছে শিলচড় রেলস্টেশনে।

ছবি: এন.এফ.রেলওয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *