আলিপুরদুয়ারউত্তরবঙ্গখেলাধূলাস্থানীয়

ফালাকাটায় শেষ হল ডুয়ার্স ক্রিকেট অ্যাকাডেমির ক্রিকেট সিরিজ, চ্যাম্পিয়ন মাইটি ডেমন্স

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা,  ২৪শে ফেব্রুয়ারি, ২০২১: গতকাল ফালাকাটা ডুয়ার্স ক্রিকেট অ্যাকাডেমির পরিচালনায় এবং সুভাষ কলোনি স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় ক্রিকেট সিরিজের ফাইনাল খেলা আয়োজিত হল মঙ্গলবার। সাথে শেষ হল এই বছরের এই টুর্নামেন্ট সেখানে অনূর্ধ্ব ১০ এবং অনূর্ধ্ব ১৩ বছর। দুটি বিভাগের মোট ৬ টি ম্যাচ আয়োজিত হয়। অনূর্ধ্ব ১০ বিভাগের টেরিফিক হিটার্স জয় লাভ করে। এই বিভাগের বেস্ট ব্যাটসম্যান রোহিত রায়, বেস্ট বলার জসেফ বর্মন, বেস্ট ফিল্ডার কৃতি সরকার ও ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয় জ্যোতির্ময় ঘোষ। অনূর্ধ্ব ১৩ বিভাগে মাইতি ডেমনস জয় লাভ করে। ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ সরোসিজ সাহা, বেস্ট ব্যাটসম্যান সায়ক দে, বেস্ট বলার কাজী আরমান, বেস্ট ফিল্ডার তুহিন সাহা এবং ম্যান অব দ্যা সিরিজ সায়ক দে।এদিনের অনূর্ধ্ব ১৩ বিভাগের চূড়ান্ত খেলায় টেরিফিক হিটার্স টসে জিতে মাইটি ডেমনস কে ব্যাট করতে পাঠায়। তারা ২৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৫০ রান করে। জবাবে টেরিফিক হিটার্স নির্ধারিত ওভারে ১৪৭ রানে আটকে যায়। খেলা শুরু হয়েছিল ১৭ ফেব্রুয়ারি। খেলা চলে ১৭ তারিখ, ২০ তারিখ ও ২৩ তারিখ। চূড়ান্ত পর্যায়ের ফাইনাল হয় ২৩ তারিখ।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *