উত্তরবঙ্গরাজনীতিরায়গঞ্জ

আজ বিজেপি’র “শক্তি কেন্দ্র প্রমুখ সম্মেলন” আয়োজিত হল রায়গঞ্জে

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টি.এন.আই, রায়গঞ্জ, ৯ই মার্চ, ২০১৯: আজ রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হল বিজেপির “শক্তি কেন্দ্র প্রমুখ সম্মেলন”। এই সম্মেলন লোকসভা ভোটের প্রস্তুতি হিসেবে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে আয়োজন করা হয়েছ। সম্মেলনের মঞ্চের ঠিকানা ছিল রায়গঞ্জ শহরের বিশাল ভবন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা পশ্চিমবঙ্গের বিজেপির দলীয় পর্যবেক্ষক শ্রী অরবিন্দ মেনন, বিজেপির রাজ্য সাধারন সম্পাদক সংগঠন শ্রী কিশোর বর্মন, উত্তরবঙ্গের অবজারভার শ্রী রথীন বোস প্রমুখ। সম্মেলনের সভাপতিত্ব করেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি শ্রী নির্মল দাম। দলীয় সুত্রে জানা যায় সম্মেলনের মূল আলোচ্য বিষয়ই ছিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীকে জয়ী করার জন্য সাংগঠনিক শক্তি যাচাই করা। এছারাও সম্মেলনে আলোচিত হয় আসন্ন কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব লোকসভা ভোটের রনকৌশল। সম্মেলনে আগত রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব উত্তর দিনাজপুরের জেলার বিজেপি নেতা ও কর্মীদের আসন্ন লোকসভা নির্বাচনের ব্যাপারে বিভিন্ন বিষয়ে নির্দেশ দিয়ে যান।

ছবি: টি.এন.আি সংবাদচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *